বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ১৩:১৮

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তার আজ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি এ সাক্ষাৎ করেন।

এ সময় তার সঙ্গে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তারা বলেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া ও আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক। তবে আশা করা যাচ্ছে, দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর