বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সারজিস

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫, ১৫:২৪

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) ঢাকায় একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সারজিস জানান, সরকারি হিসাব অনুযায়ী এ আন্দোলনে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ১৯৮টি শহীদ পরিবার। এ পর্যন্ত ব্যাংকে জমা থাকা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্টে প্রায় ৬১ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।

আন্দোলনে আহত হয়েছেন ১১ হাজার ৩০৬ জন। তবে সহযোগিতা পেয়েছেন মাত্র ১ হাজার ৬০১ জন। সরকার থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এ সহায়তা দেওয়া হয়েছে। আহতদের সহযোগিতায় চিকিৎসাপত্রে সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে, কারণ কিছু জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

সারজিস আলম বলেন, শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ মাসেই শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া, প্রতিটি বিভাগে একটি করে অফিস স্থাপন করা হবে, যাতে নিহত ও আহতদের পরিবারগুলোকে ঢাকায় আসতে না হয়।

আহতদের মধ্যে অনেকেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, এমন অভিযোগ রয়েছে। এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে শহীদ পরিবার বা আহত কেউ অফিসে এসে খারাপ আচরণের শিকার হলে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর