বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। এজন্য আমাদের যা করা দরকার তাই করবো। আমরা শুধু আপনাদেরকে আমাদের পাশে চাই।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কলাবাগানের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নই। আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে। আমরা আপনাদের কতটুকু নিরাপত্তা ও সেবা দিতে পারি এটাই আমাদের জবাবদিহিতা। আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ অন্যতম সহায়ক শক্তি। সেই সহায়ক শক্তি পাশে থাকলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। আপনাদের বাসায় ও প্রতিষ্ঠানে সিসিটিভি রয়েছে তার ব্যাকআপ আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে আমরা সেই সিসিটিভির সহায়তা নিতে পারি।

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য নির্ভয়ে দিয়ে সহযোগিতা করুন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই বিপ্লবকে আমাদের মনে-প্রাণে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর