শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪২

প্রথমে ছিলেন কলকাতার টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। এরপর প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন ঢাকার চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে। প্রথম ছবি বাংলাদেশী ‘প্রিয়তমা’ দিয়ে দারুণ জনপ্রিয়তা লাভ করেন ইধিকা পাল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। ঢালিউডের পর কলকাতার টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ ছবির সাফল্যে ইধিকা এখন ব্লকবাস্টার ছবির জনপ্রিয় নায়িকা।

ছোট পর্দা থেকে এসে চলচ্চিত্রের পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এপার বাংলায় শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’য় সাফল্যের পর দেবের ‘কিশোরী’তেও সফল। দুই বাংলাতেই জনপ্রিয়তা পেলেন ইধিকা। এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমনভাবে কাটাছেঁড়া হয়নি। তবে জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল। শোনা যাচ্ছে, টলিপাড়া তথা কলকাতার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই নাকি এখন বেশি সময় কাটছে ইধিকা'র। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও।

তাদের দু'জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন - কার সঙ্গে প্রেমে মজেছেন ইধিকা ?ইতিপূর্বে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে তার নাম অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল। তারও আগ, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ওঠেছিল। যদিও প্রেমের বিষয়ে কখনও তারা সরাসরি কিছু বলেননি। তথাগত এবং অনুষা একসঙ্গে বেশ কয়েকটি জায়গা ক্যামেরাবন্দি হয়েছেন।

তবে এখন আবার নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার তার নাম জড়ালো ইধিকা'র সঙ্গে। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ইধিকা পাল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর