শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিপিএলের টিকিট নিয়ে মিরপুরে হুলস্থুল কাণ্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২১

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে সকাল থেকেই লম্বা লাইন। অনেকে আবার লাইনে দাঁড়িয়েছিলেন ঢাকার বাইরে থেকে এসেও।

তাদের আশা ছিল, এক নম্বর গেটের পাশের বুথে পাওয়া যাবে বিপিএলের টিকিট।

ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক সাধারণত টিকিট পাওয়া যায় ওখানেই। কিন্তু রোববার (২৯ ডিসেম্বর) সকাল দশটা পার হলেও টিকিট পাননি গ্যালারিতে বসে বিপিএল দেখার আশায় থাকা ক্রিকেট ভক্তরা। এরপরই তারা বিসিবির দুই নম্বর গেটের সামনে আসেন।

বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে গেট ভাঙার চেষ্টা করতেও দেখা যায় তাদের। সোমবার থেকে বিপিএল শুরু হলেও এখনও অবধি টিকিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, অনলাইনেই বেশির ভাগ টিকিট পাওয়া যাবে। জানা গেছে, এর পাশাপাশি স্পনসর একটি ব্যাংকের সাতটি বুথেও পাওয়া যাবে টিকিট।

এবারের বিপিএলের মূল্য তালিকা অবশ্য টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজ ৮০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০০ টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর