শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অভিনেত্রী অলিভিয়া মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮

ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি আর নেই। শুক্রবার (২৭ ডিসেম্বর) মারা গেছেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়।

১৯৬৮ সালে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান অলিভিয়া। ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে খ্যাতি থেকে পুরস্কার সবই অর্জন করেছিলেন এ অভিনেত্রী। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি।

১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অলিভিয়া হাসির জন্ম। সাত বছর বয়সে লন্ডন যাওয়ার আগে নাটকের স্কুল ইতালিয়া কোন্তি একাডেমিতে পড়াশোনা শুরু করেন।

উইলিয়াম শেক্‌সপিয়ারের নাটক অবলম্বনে নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি। একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি। মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন।

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছাড়াও ১৯৭৭ সালে টিভি মিনি সিরিজ ‘জিসাস অব নাজারেথ’-এ ‘মা মেরি’ চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৫ সালে সবশেষে ‘সুইসাইট স্কোয়াড’ সিনেমায় দেখা গেছে তাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর