শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বদলে যাচ্ছে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর নাম

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে শত শত স্মৃতি জড়িয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের। আর সেখানে স্প্যানিশ জায়ান্টরা কতটা শক্তিশালী তা সবার জানা। অথচ বদলে যাচ্ছে এই স্টেডিয়ামটির নাম।

জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

১৯৫৫ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সভাপতি, সাবেক খেলোয়াড় ও কোচ সান্তিয়াগো বার্নাব্যুর নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। ৭০ বছর পর সেই এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুর নামে এবার পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল।

তবে সান্তিয়াগো না থাকলেও বার্নাব্যু থেকে যাবে। নতুন করে ‘স্তাদিও বার্নাব্যু’ রাখা হবে এই স্টেডিয়ামের নাম।

মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, এই নামকরণ করার কারণ হিসেবে রয়েছে স্পন্সর ও মার্কেটিং স্ট্র্যাটেজি। নাম ছোট হলে তারা প্রচারে সুবিধে করতে পারবে। এই পরিকল্পনার কারণেই নাম স্তাদিও বার্নাব্যু করা হবে বলে জানা গেছে। যদিও এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে রিয়াল নতুন করে নির্মাণ করেছে নিজেদের স্টেডিয়াম। ৭৮ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে নানাভাবে ব্যবহার করার অপশন রেখেছে স্প্যানিশ ক্লাবটি। যেখানে করা যাবে কনসার্ট, বিবাহের ইভেন্ট, করপোরেট ইভেন্টও। মাল্টিপারপাস এই স্টেডিয়াম থেকে তাই আরও আয়ের জন্য মার্কেটিং শুরু করবে রিয়াল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর