বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের পর জানা যাবে এটা নাশকতা কি না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্রসচিবকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনা তো সব জায়গায় হতে পারে। সচিবালয়েও হতে পারে। এ জন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়।

তদন্তের পর বলা যাবে আগুনের উৎস এবং এটা নাশকতা কি না, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, এসময় সচিবালয়ে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের মধ্যে আগুন লাগে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

তিনি জানান, আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৬টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর