বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩

আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে কাজাখস্তানের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কাজাখ পরিবহণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

কাজাখ পরিবহণ মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ‘বাকু-গ্রোজনি রুটের একটি উড়োজাহাজ আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আজারবাইজান এয়ারলাইন্সের।’

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এমব্রেয়ার-১৯০ (উড়োজাহাজ) জরুরি অবতরণ করেছে।’

কাজাখ পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় বলেছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

‘হতাহতদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় কোনো যাত্রী জীবিত থাকতে পারে’, যোগ করে মন্ত্রণালয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর