শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি শুরু হয়েছে। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর পোনে ১২ টা নাগাদ র‍্যালিটি শুরু হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরবে।

জুলাই অভ্যুত্থানে আহতরা র‍্যালিতে যোগ দিয়েছেন। তারা মিছিেলের সামনের সারিতে রয়েছেন। দ্বিতীয় সারিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে 'আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪'।

এসময় তারা 'তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ', 'দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা'সহ একাধিক স্লোগান দেন।

বিজয় র‍্যালিতে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত রয়েছেন।

র‍্যালিতে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারসহ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর