বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবিতে ভোক্তা অধিকার শপথ পাঠের মাধ্যমে নবীন বরণ কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন সদস্যদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্য ইনসানুল ইমাম ও সুদক্ষিণা।

রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নং কক্ষে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত ও ভোক্তা অধিকার শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নবীন শিক্ষার্থীদের দেয়া হয় ভোক্তা অধিদপ্তরের লিফলেট, সংগঠন এর নাম সম্বলিত কলম আর স্নাক্স।

এসময় সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও সিওয়াইবির উপদেষ্টা অধ্যাপক ড.রশিদুজ্জামান। সংগঠনের সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক কুলসুম আক্তার, অর্থ সম্পাদক খাইরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শহীদ কাউসার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুকান্ত দাস, কার্যনির্বাহী সদস্য হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিওয়াইবির সভাপতি ওয়াসিফ বলেন, আজকের নবীনরা এমন এক সময়ে এসেছে যে সময়ে আমাদের দেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদদের প্রাণের বিনিময়ে এবং অনেক আহত ভাই-বোনদের ত্যাগের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি। তিনি আরো বলেন, আমরা আগে এ সংগঠনের মাধ্যমে কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি কিন্তু এখন আর সেই সময় নেই, এখন আমরা স্বাধীনভাবে এ সংগঠনের কাজকে আরো দ্রুতগামী করতে পারব এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে পারবো। তাই তিনি সকলকে ভোক্তার অধিকার নিজের করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান।

অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, আমাদের ক্যাম্পাসে যতগুলো সংগঠন আছে তার মধ্যে সিওয়াইবি একটি অন্যতম ও ব্যতিক্রম সংগঠন। এই সংগঠনের সদস্যরা ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে সর্বত্রই সচেতনতা ও সাহসীকতার পরিচয় দেয়। যিনি ভোগ করেন তিনিই মূলত ভোক্তা। এমন কেউ নেই যিনি ভোগ করেন না কিন্তু অনেক ভোক্তাই আছে যারা নিজের অধিকার সম্পর্কে সচেতন নয় আর তাদেরকেই সচেতন এবং তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সে সিওয়াইবি কাজ করে। পরিশেষে, নবীন, প্রবীণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবীনদের উদ্যমী হয়ে উঠতে ও সংগঠনের মাধ্যমে ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

নবীন ও বিদায়ী সদস্যদের বক্তব্যের পর পুরাতন কমিটির দ্বারা নবীন কমিটিকে আইডিকার্ড দিয়ে বরণ করা হয়। সবশেষে সদস্যদের নিয়ে জুলাই বিপ্লব স্মৃতি ও সাংস্কৃতিক পর্ব দ্বারা অনুষ্ঠান শেষ হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর