বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণা নিয়ে ক্যারিয়ার ক্লাবের সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ এবং সাইবার সিকিউরিটি বিষয়ে গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ আইসিটি বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে বিভিন্ন বিভাগের প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উচ্চশিক্ষা গ্রহণ বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহামিদ আলিফ। বিশেষ অতিথি হিসেবে আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদ এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে ক্লাব সভাপতি তাহামিদ আলিফ বলেন, সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণা আমাদের সকলের জন্য অপার সম্ভাবণার দু্য়ার খুলে দেয়। উৎসাহব্যঞ্জক এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ ও সাইবার সিকিউরিটির সম্ভাবনা নিয়ে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করেছে বলে আমি মনে করি। সাইবার সিকিউরিটি হলো তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার কৌশল। সাইবার সিকিউরিটির মাধ্যমে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, ও সরকারি পর্যায়ে তথ্য এবং সিস্টেমের গোপনীয়তা সুরক্ষিত রাখা যায়।

আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় একটি গন্তব্য। কারন সেখানে আগে থেকেই রয়েছে প্রচুর বাংলাদেশি নাগরিক এবং ছাত্রাবস্থায় প্রচুর কাজের সুযোগ রয়েছে দেশটিতে। এছাড়াও রয়েছে নানারকম বৃত্তির সুবিধা। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষার পাশাপাশি গবেষণায়ও অগ্রগামী।

অনুষ্ঠানের শেষে সাইবার সিকিউরিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ গ্রহনকারীদের সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব ২০২০ সাল থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্ক তৈরি এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে থেকে নিরলস কাজ করে চলেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর