বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

সেই তুমি

মোঃ মুসা

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪

কে এলো এই ভাঙা বেড়ার ফাঁকে;
কে জানে তার কি ছিলো সেই মনে,
চলে যাওয়ার পরে কি আর থাকে
হোঁচট খাচ্ছি স্মৃতির আলিঙ্গনে।

মাঝখানে খুব হা করা এক নদী
দাঁড়িয়ে আছে এপার ওপার ফারাক,
ভাঙলে কেনো বুকের যায়গা জমি
চাইনি আমি এভাবে আর -যাক।

থমকে গিয়ে হঠাৎ করে দেখি
মিছে নদীর ভরাডুবির পাড়ি!
মিথ্যা হলাম স্রোত জলের মেকি
ভেঙেচুরে রাস্তা গেলে ছাড়ি।

হয়তো গেছে আমার মস্ত ভুলে
সরে গেছো কি বুঝে সেই তুমি,
মিথ্যে যে নয় ছলাকলার মূলে
অযোগ্য তার কেবল আমার আমি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর