বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

জীবন দর্শন

মোঃনুরুল ইসলাম নিলয়

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯

দুঃখকে লও বরিয়া তবেই তো সুখের দাবিদার তুমি,
দুঃখ বিনা সুখের অস্তিত্ব নিছক মরিচীকাময় মরুভূমি।
দুঃখের অনল সইবার শক্তি আছে যার,
সুখের রাজ্যে বসবাস কেবল তারই অধিকার।

জীবন কুসুমাস্তীর্ণ নয় ;দিতে হবে বন্ধুর পথ পাড়ি,
জীবন হলো দু চাকার এক ছুটন্ত গাড়ি।
সুখ-দুঃখের বোঝা বয়ে বেড়ানোই জীবনের মহোত্তম কর্ম,
দুঃখকে তাই অস্বীকার করা!সে-তো বড় অধর্ম।

মোমবাতি নিজেকে জ্বালিয় বিলায় আলো রাশিরাশি,
দুঃখকে অভিশাপ না দিয়ে বরং কাছে নিয়ে আসি।
দুঃখ বিনা সুখের স্বাদ পায়নি জগতে কেউ,
জীবন হলো সুখ-দুঃখের এক উত্তাল সমুদ্র সমেত ঢেউ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর