বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঢাকা সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২২

ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আলোচনার জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। আগামী সপ্তাহেই এ সফর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি হতে পারে ভারত সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর।

বুধবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানান। তবে দুই দেশের কেউই এখনো এ সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর