বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

তুমি কার

মোঃ মনির সরদার

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯

আঠারো বছর প্রেমের কারাদণ্ড পেলে তুমি
তবুও আমাকে ভুলে যেতে পারলে না।

হৃদয়ের গহীন অতলে তুমি রয়েছো
তোমাকে ভুলে থাকি কি করে একবার বলো।

আমি তুমি কার প্রেম সাগরে ডুব দিয়েছি
দুটি হৃদয়ের অতি আদরে দুষ্টুমিতে ভালোবেসেছি।

আঠারো বছর পরেও তুমি আমার আগেও ছিলে আমার
তোমার প্রেমের কারাদণ্ডে আমি চিরকাল দণ্ডিত হলাম।

তুমি আমাকে জড়িয়ে রেখো বুকের পাঁজরে
আমি থাকবো শুয়ে তোমার বুকে মাথা রেখে আজন্মকাল।

তুমি যখন খুশি দিও প্রেমের হাত পাখার বাতাস
আমি উপভোগ করবো তোমার দু'চোখের শুদ্ধ ভালোবাসা।

যেমন সাদা কাগজের মূল্য নেই লেখা ছাড়া
তেমনি তুমি ছাড়া আমার জীবন অমূল্যহীন।

তুমি আমার সাংস্কৃতিক অঙ্গ রূপ ভালোবাসা
আমি তোমার অন্তরের অনুভূতি প্রেম।

তোমার চলার পথে যতবার ডাকবে আমায়
আমি থাকবো ততবার জীবন সঙ্গী হয়ে চিরকাল।

তোমার ঠান্ডা শরীর আমি দিবো শীতের আবরণের রাতে গরম করিয়া
প্রেমের কার্যকর হবে উষ্ণতার অনুভবে হৃদয় ছুঁয়ে।

তুমি কার প্রশ্ন করো না বারবার তুমি শুধুই আমার
আঠারো বছর পরেও হাসিমুখে বলি ভালোবাসি শুধুই তোমাকে।

তুমি বন্ধি করে রেখে দাও প্রেমের কারাগারে
তবুও আমি জামিন চাইবো না তোমার ঠোঁটের প্রাণে।

আমি তোমার তুমি আমার চোখের মণি
অপার সময় সৌন্দর্যে হারিয়ে যাই প্রেমের জীবন ছন্দে।

নৃত্য লিখে পাতায় পাতায় প্রেম জাগে মনের কোণে
উষ্ণতা ঘামে হাতে তলে' কথা বলে মন ভরে।

বিয়ে করো শীতের সিজেন এলে
ভালোবাসো দিন রাতের আলোয়!!!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর