বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিসিএসের আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:২৪

বিসিএসের আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানো হচ্ছে। ৪৭তম বিসিএস থেকে তা কার্যকর করার কথা রয়েছে। সোমবার (২ ডিসেম্বর) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্র জানায়, বিসিএস পরীক্ষার আবেদন ফি সাধারণ শিক্ষার্থীদের জন্য ৩৫০ ও প্রতিবন্ধীদের জন্য ৫০ টাকা করার প্রস্তাব দিয়েছে পিএসসি।

এ ছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার প্রস্তাবও দেওয়া হয়েছে। ইতিমধ্যে পিএসসি এই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে কার্যকর হতে পারে।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

‍ওই বিজ্ঞপ্তিতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

সেসময় পিএসসি জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে।

তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।
৪৭তম বিসিএসে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে তিন হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর