বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মোবাইল নিয়ে তথ্য গোপনকাণ্ডে পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৪, ১২:৫২

পদত্যাগ করেছেন ব্রিটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই।

শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

২০১৩ সালে হারানো নিজের ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে লুইস হাই পদত্যাগ করলেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, লুইস হাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান, তার ফোনটি চুরি হয়ে গেছে। এক বছর পর ফেনটি ফেরত পেলেও বিষয়টি পুলিশের কাছে গোপন করেন লুইস হাই। পরে এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল তাকে।

তবে নিজের ভুল স্বীকার করে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন মন্ত্রিত্ব ছাড়লেন ব্রিটিশ এই মন্ত্রী।

উল্লেখ্য, এ বছরের জুলাইতে দেশটির সাধারণ নির্বাচনে জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে লুইস হাইয়ের দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর