বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অবহেলায় ৩ কিমি রাস্তা, দুর্ভোগে কয়েক গ্রামবাসী

সাকিব আহসান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

প্রায় শতবর্ষী এক বটবৃক্ষের ছায়ায় গড়ে উঠেছে সাগুনী বাজার। রয়েছে সাগুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পনের থেকে বিশটি দোকান; সবমিলিয়ে একটি জমজমাট বাজার বলা যায়।

সবকিছু ঠিক থাকলেও ভোগান্তি রয়েছে এক জায়গায়। শ্রাবণের বারিধারায় বাজারের কর্দমাক্ত রাস্তা পেরোতে হিমশিম খেতে হয়, অগ্রহায়ণে চারপাশ ধুলিময় হয়ে যায়। এই চিত্র আনন্দবাজার থেকে সাটিমের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে পাওয়া যায়।

সংযোগ-রাস্তা হওয়ায় এই তিন কি.মি. রাস্তা দিয়ে বনুয়াপাড়া,কাস্তোর, মেম্বারপাড়া, সাহেবপাড়া, সাহাজীপাড়া, তেলিয়াপাড়া, রংপুরিয়াবস্তী, বাসুদেবপুর, নাফানগর, ধনীপাড়া, মালদহপাড়া, চেয়ারম্যানপাড়া, কামারপাড়ার বাসিন্দারা যাতায়াত করেন।

সাগুনী গ্রামের বাসিন্দা পলাশ চন্দ্র অধিকারী বলেন," বিগত কয়েক সরকারের আমলে জনপ্রতিনিধির কাছে দফায় দফায় আবেদন জানানো হলেও রাস্তা নিয়ে সমস্যারটি কোনো সুরাহা হয়নি।"

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন না ধরায় তাঁর ভাষ্য নেওয়া সম্ভব হয় নি। সংবাদটি লেখা পর্যন্ত সরাসরি দেখা করতে গেলে তিনি সাইটে থাকায় সাক্ষাৎ পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর