শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

 অভোলা স্মৃতি 

ইব্রাহিম আল মুজাহিদ

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:১৮

মনে কি পড়ে তোমার.?
রাত জেগে গল্প বলা মানুষটিকে.!
অন্যেরা যখন হয়ে উঠতো ঘুমের ভারে অচেতন।

খুঁজে কি ফেরো তুমি.?
আমাদের কথা ও গল্প আড্ডার প্রিয় স্থানগুলো.!
যেখানে এখন আর হয়না দলবেঁধে গল্পদের মিছিল।

বৈকালীন সূর্যে হেটে বেড়ানো কি স্মৃতিতে ভাসে.?
বন বাদাড়ে ছুটে বেড়ানো, কাঁদামাখা মেঠোপথের আইল।
পিছলিয়ে উঠা তোমার পা খানি,মুগ্ধতার আমেজে সবুজ শষ্য।

আজও কি মনে আছে.?
চন্দ্রহীন অমাবস্যায় বেলকনিতে দাঁড়িয়ে
ভয়ে চুপসে যাওয়া তুমি, আর হেসে ওঠা আমার অকারণ।

দেখতে কি পাও স্মৃতিমাখা গ্যালারীটা.?
চলার পথ বহুটা পাড়ি দিয়ে, লোকচক্ষুর আড়ালে গিয়ে,
তোলা আমাদের প্রিয় পিকগুলো।

আজ আমাদের বসবাস কি অতিদূরে.?
হয়তো না.! বরং এক আকাশের ভিন্ন শহরে।
আমাদের দেখা হয়না প্রতিনিয়ত। কিন্তু কথা হয়।
মুঠোফোনের Text, কিংবা প্রণয়কাব্যের আলপনায়।

আচ্ছা, তুমি কি বিশ্বাস করবে.?
আজও আমি হেটে চলি,আমাদের নিত্যদিনের পথটায়।
পাতা উল্টিয়ে দেখি,পুরনো দিনের রোজনামচা।
ছুয়ে দেখতে চাই, ধুলোমলিন এ্যালবাম।
শুনতে বড্ড ইচ্ছে করে, মায়া জড়ানো নাশিদগুলো।
তার চেয়ে বেশি ইচ্ছে, তোমায় নিয়ে কিছু লিখি,
কিছু কথা, কিছু চিঠি, আর কিছু প্রেমময়ী কবিতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর