বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

এই সকালের কাছে

মোঃ মুসা

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৪:১৪

এই সকালে সূর্য উঠে রোদ পোহালে কত,
রোদে কি আর স্নেহ পুড়ে আড়াল করে ক্ষত?
কচিকাঁচা শিশির নাচে নশ্বর দুয়ার ধরে,
ধানের ক্ষেতে হলুদ সংকেত উপচে উপচে পড়ে।


কে দিয়েছে বদল হাওয়া পাখির মনে সাড়া,
যায় না শোনা অন্য কিছু ঘুঘুর কন্ঠ ছাড়া।
আজ সকালে ফুরফুরে মন জেগে উঠে কত,
প্রজাপতি উড়ে যাচ্ছে নিজের ইচ্ছে মত।

জোড়া শালিক বাসা বাঁধে স্বপ্ন বুনে মনে,
লতাপাতা বাসর সাজায় লুকিয়ে থাকা বনে।
চমকে উঠা রোদের পিঠে জড়িয়ে ধরে আমি,
শীতের কোলে পিঠে থেকে আস্তে ধীরে নামি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর