শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

অপেক্ষার কষ্ট

এমএ বাকীউল ইসলাম

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৮

অপেক্ষার দিনগুলো এক বিষণ্ণ প্রহেলিকা ,
সময় যেন থেমে যায়, মন ভিষণ একা ।
প্রহর গুনে চলি শুধু, অবসান কোথা?
বিষাদ ঘিরে থাকে মোর হৃদয়ের কোঠা ।

আকাশে মেঘ জমে, বৃষ্টি নামে না,
চোখের কোনে জল জমে, কিছুই বলে না।
প্রতীক্ষার সুর বেজে ওঠে মনের গভীরে,
কিন্তু স্বপ্নগুলো বাঁধা পড়ে নিঃসীম শূন্যতীরে।

সময় চায় চলে যেতে, কিন্তু মন মানে না,
হৃদয়ের অপেক্ষা কখনো থামে না।
প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘশ্বাস হয়ে যায়,
স্বপ্ন ভরা দিনগুলো ধূসর রঙে মিলায়।

তবুও আশার আলো মনের কোণে জ্বলে,
হয়তো সুখ আসবে দূর কোন ঢেউয়ের তালে।
অপেক্ষার এই বেদনাও একদিন মুছে যাবে,
বিরহের সুর একদিন মিলনের গান গাইবে।

তোমার পথ চেয়ে আমি দিগন্তে হারাই,
স্বপ্নের ফানুসে আকাশের নীলে হাত বাড়াই ।
তুমি এলেই সব কষ্টের হবে ম্লান,
অপেক্ষার প্রহর শেষে হবে জীবনের জয়গান।।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর