শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুর সদরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

ইব্রাহিম সরকার,গাজীপুর

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪, ১৭:২৪

গাজীপুর সদর উপজেলায় বনের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা ঘর বাড়ি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা।
 
সোমবার (২৫ নভেম্বর) সকালে ভাওয়াল রেঞ্জের অধিনস্থ ভবানীপুর বিটের ভবানীপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।সকাল দশটায় ভবানীপুর গুচ্ছগ্রাম থেকে শুরু করে শিরিরচালা তেতুলতলা পযর্ন্ত অভিযান চালানো হয়।
 
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার,গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া, যৌথ বাহিনীর পক্ষে ক্যাপ্টেন অর্নব, জয়দেবপুর থানার অপারেশন ইন্সপেক্টর সঞ্জয় কুমার সাহা, রেঞ্জ কর্মকর্তা নাজমুল,পার্ক রেঞ্জ কর্মকর্তা মাসুদ রান,ভবানিপুর বিট কর্মকর্তা, বি,কে বাড়ি বিট কর্মকর্তা,বাউপাড়া বিট কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা।
 
এছাড়াও সেনাবাহিনী, বিজিবি,র‍্যাব, পুলিশ, সাংবাদিক,বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সহ জনপ্রতিনিধরাও উপস্থিত ছিলেন।
 
বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর সার্বিক দিকনির্দেশনায় এবং যৌথ বাহিনীর সহযোগিতায় আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।আজকের এই অভিযানে মোট তিন একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।যেখানে অবৈধভাবে নির্মিত মোট ১০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।উদ্ধার কৃত জমির বাজার মূল্য আনুমানিক দশ কোটি টাকা। দখল হওয়া বনের জমিতে ভবিষ্যতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
 
উল্লেখ্য যে, বেশির ভাগই গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এইসব বনভূমি দখল করা হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর