বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

আমি এবং বুকের ভিতরের নদী

গোলাম কবির

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৫:১৪

বহুকাল ধরেই এই বুকের ভিতরে
একটা বিরহিত স্রোতহীন এবং
তোমার মাথার সিঁথির মতো
সরু বিমর্ষ নদী বয়ে যাচ্ছে!

আমি হাসলে সে ওকে উপহাস করছি
মনে করে ফুঁসে ওঠে রাগে গর্জমান
কোনো বিষধর সাপের মতো।
আমি যখন দুঃখ পেয়ে কান্না লুকাতে চেষ্টা করি,
ও তখন আমারই বুকের মধ্যে
হু হু কান্নায় বন্যা বইয়ে দেয়!

যখন আমি ওর সাথে নিরালায় একাকী
মধ্যরাতে চাঁদের অমাবস্যায় কথা বলতে চাই,
ও তখন তার বুকের অর্গল খুলে দিয়ে
আমার সাথে একটানা সুখদুঃখের কথা বলে ;
বলে তার সোনালি অতীত দিনগুলোর কথা
কখনো হেসে হেসে আবার কখনোবা
নিরবে অলীক অশ্রু ঝরিয়ে!

আমিও একটু একটু করে বলতে থাকি
আমার আনন্দ বেদনার কথামালা,
স্মৃতির ছোট্টো লাল টিনের কারুকাজ করা
বাকশো খুলে বলতে থাকি আমার যতো
না বলা পাথর হয়ে জমে থাকা অথবা
হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া অনন্ত প্রেমের
বেদনার সাগরের উত্তাল ঢেউয়ে
ভাসা বুকের নদীর কচুরিপানার মতো
ভাসতে থাকা সেইসব কথাগুলো
যা ইতিপূর্বে কাউকেই হয়নি বলা!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর