বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

চোখ ভরে না চেয়ে

মোঃ মনির সরদার

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৩

আমার যতদূর চোখ যায়
শুধুই দেখি তোমায়
হৃদয়ে আছো কি তুমি
আমার বুকে পাঁজর খুলে।

চোখ যায় মন জুড়ায়
ভালোবেসে আছো একা
আমি ডাকি তোমায়
আর কত একা থাকবি।

তোমার মন দেশ তোমার উষ্ণতার দ্বীপ কোথাও আছে কিনা আমি জানি না
তবুও খুঁজছি ফিরি
ভালোবাসার ঠিকানা।

তুমি ভালো আছো নাকি
আর কত একা
সব রঙ সব রূপ চুপচাপ
তোমার নীরবতায়।

কত কবিতা কত গান
আমি আর কত তোমায় পাঠাবো
রাতের কুয়াশায় যাচ্ছে
অপেক্ষার মন।

তুমি আসো ফিরে আমার বুকে
সাজাবো আমি এক সংসার
এইসব মায়ার খেলা
পারবো না আর আমি একা।

যতদূর চোখ যায় চেয়ে রই
তবুও কেউ নেই বাস্তবতায়
আমি তোমায় ডাকা ডাকি
করি অনুবাদের ভাষায়।

সাদা কালো নীল রঙের
ঐ আকাশের নিচে
তুমি আসবে কি
আমার কোলে ফিরে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর