বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ছোট গল্প

শিলপাটা

শরিফুল রোমান

প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৬:১৫

কুমার নদের পাশের একটা ছোট্ট গ্রাম রায়েরচর। আকষ্মিক বন্যার পানিতে গ্রামটি ডুবে গেল। বন্যার পানি নেমে গিয়ে যখন মানুষের চলাফেরা স্বাভাবিক হলো তখন গ্ৰামবাসী দেখলো কুমার নদের পাড়ে একটা শিলপাটা রোদের আলোতে ঝকঝক করছে।

অনেক কৌতুহল নিয়ে দূরদুরান্ত থেকে মানুষজন সেই শিলপাটা দেখতে আসলেও কেউ শিলপাটার সামনে গিয়ে দাঁড়ায় না। কখনো সূর্যের রশ্মি পড়ে না শিলপাটায়। দিনের বেলা শিলপাটা ঘিরে থাকে কুয়াশা । রহস্যঘেরা শিলপাটা বিষন্নতা নিয়ে অবস্থান করে সারাদিন। সন্ধ্যার পর শিলপাটার মধ্যে দিয়ে ভিন্ন জগতের দরজা খুলে যায় । তখন শিলপাটার ভেতর থেকে আলো বিচ্ছুরিত হয়। সন্ধ্যার পরে মানুষ ঘর থেকে খুব বেশি বের হয় না। গ্ৰামের মানুষের মধ্যে গুঞ্জন রয়েছে- যে সকল আত্মা শিলপাটার দিকে তাকায়, তারা আর ফিরে আসে না।

রূদ্র কমলের মনে অদম্য কৌতূহল।অমাবস্যার এক রাতে সে গ্রামের মানুষের নিষেধ উপেক্ষা করে শিলপাটার সামনে গিয়ে দাঁড়ায়...

রূদ্র কমল শিলপাটার সামনে দাঁড়িয়ে নিজেকে নিষ্পলক দেখতে থাকে। সে শিলপাটার ভেতর তার অন্যরকম ছায়া দেখতে পায়। তার চোখে এক অদ্ভুত মোহমায়া, ঠোঁটে রহস্যময় হাসি। সে অনুভব করে কেউ তাকে ডাকছে। হঠাৎ তার ছায়া নড়ে ওঠে—ছায়াটা হাসতে শুরু করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর