বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

প্রেস রিলিজ

প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৩:০৮

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে ।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে ধানমন্ডি, নারায়নগঞ্জ, সাভার ও নরসিংদী-এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি শিল্প, ০৬টি বাণিজ্যিক ও ৭০১টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ এবং গ্যাস কারচুপির কারণে ১৮টি শিল্প, ০৭টি ক্যাপটিভ ও ১টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১১১টি শিল্প, ৬৮টি বাণিজ্যিক ও ৮৮৯৬টি আবাসিকসহ মোট ৯,০৭৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ২৪,৯১৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।

উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৭৫,৮৮,৩৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৩৮.৫৪ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৫৬ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর