শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নতুন মামলায় গ্রেফতার আনিসুল-শাজাহানসহ ৬ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৩:০১

রাজধানীর পাঁচটি থানার পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ছয় জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

অন্যরা হলেন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান।

এর আগে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সাবেক মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেফতার দেখিয়েছে।

শাহজাহানপুর থানাধীন এলাকায় বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা ও অপহরণের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হক গ্রেফতার দেখানো হয়েছে।

মিরপুর থানাধীন এলাকায় মাদরাসা শিক্ষার্থী ও কিশোর মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর