শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

জীবন ও মানব

আমেনা আকতার সোনিয়া

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৩

ধুসর জগতে শুধু যে অবলা এই আমি নিঃস্ব, 
মুখোশের অন্তরালে যেন আজ ছেয়ে গেছে এই বিশ্ব। 
চেনা-অচেনা ফারাকে পরতে, বোঝা দায়- কে আপন? 
চাকচিক্যের রঙে যে আজই ভাসছে সদা ভুবন। 
নীতি-নিয়ম বিপরীতে ধায়, উলটো চলছে চাকা। 
আমি তোমার তুমি আমার, ভেতরে সব ফাঁকা! 


আজ যে ক্ষণে দুধের মাছি, কাল সে মরিচীকা!
কারণে দাঁড়ায়, সদা দুঃসময় যেন কোনো বিভীষিকা। 
একতার নামে পিঁপড়া সারি, বিপদ আসলে নাই। 
স্বার্থ-দ্বন্দ্বে প্রশ্নবিদ্ধ, আরে, কে গো তুমি ভাই?
নিত্যতার ই জয়জয়কার, ভুলে গেছে দাদা-দাদী। 


সুযোগ পেলে লুটেপুটে নাও, তুমি আধা-আমি আধি। 
অল্প বিদ্যার পরিধি ক্রমশ হয় যে সদা সরু, 
বিদ্বান রূপী সেই গুরু যে জানেনা সে তো গরু। 
মুখের কথার দাপটে আজ, কাঁপে যে যদু-মধু,
জোর আজ যার, মুল্লুক ই তার- যেন লাউ আর কদু। 
লাঞ্ছিত আজ গুণগত মান, উপহাস ভরা হাসি। 


ভাবেনা তো আজ এই লাঞ্ছনা, এনে দেবে পরে ফাঁসি। 
গুণ-সাগরের ভান্ডার আজ কারো যে উপচে পড়ে! 
করবে কি গো এত গুণ দিয়ে, এই ভেবে সে মরে! 
কেউ বা আবার নির্বাক লোক, দেখে করে দিন পার 
যদি বলি, লোকে কি ই বা ভাববে-এই ভেবে হাহাকার। 


নিজের ভুলে ফুলের মালা, লোকে করলেই দোষ। 
এই পাকে পড়ে কত নির্দোষ হয় যে নন্দ-ঘোষ। 
কথার খোঁচায় যেন বিষ হয়, মধুরূপী সেই মুখে। 
কন্টক বাণে শব্দ বিঁধিয়ে, থাকে যে সর্বসুখে। 


দুমুখো সাপ আশ্রিত থাকে, আমাদের ই মাঝে আজ। 
এ ডালে ও ডালে ঘুরে সে বেড়ায়, মাথায় নাগিন তাজ।
নিজের ভালোয়, নিজের মন্দে নিজে যে করে বাস ; 
আমার জীবনে আমিই মালিক, আমিই আবার দাস। 
যত ভুল হোক, শোধরানো হোক আমাতেই যাতে থাকি। 
যায় আসেনা কে কি বললো, দেবোনা নিজেকে ফাঁকি। 

অন্তর্যামী গড়েছে ভাগ্য, হাতে নেই আমার কিছু। 
বর্তমান কে করলে যত্ন, সৌভাগ্য নেবে পিছু,
এই নীতিই যে মেনে চলেছে, সিদ্ধ জন্ম তার ; 
মানব জন্ম তবেই স্বার্থক, হোক জয় জয়কার। 
(সমাপ্ত)


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর