বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১৭:৩৬

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন জায়গায় নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চাঁদপুরে নির্ধারিত জায়গায় জনসাধারণ নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শন করতে পারবেন। পরিদর্শনের সময় বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত হবে।

ঢাকার সদরঘাট, চট্টগ্রামের নেভাল বার্থ/ বিএন আরআরবি, খুলনার খুলনা নেভাল বার্থ/রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর