শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সড়ক আটকে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১২:০১

লটারি পদ্ধতি বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক আটকে রেখে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টার পর তারা কলেজ থেকে বেরিয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা চাই লটারির মাধ্যমে নয় তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সবাই এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে। এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি।

এদিকে, বিক্ষোভের জেরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে বেলা পৌনে ১১টার দিকে কলেজের শিক্ষকেরা তাদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর