বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মালামাল লুটের পর সঙ্গে নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১১:১৫

রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় অপহৃত সেই কন্যাশিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটকও করেছে র‌্যাব।

শনিবার (১৬ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

এই বিষয়ে দুপুর সাড়ে ১২টায় র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিস্তারিত জানাবেন বলে জানানো হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মালামাল লুটের পাশাপাশি আট মাস বয়সী একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়। তার মায়ের নাম ফারাজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।

জানা যায়, এই ঘটনার একদিন আগেই ওই বাসায় সাবলেট হিসেবে ওঠেন এক নারী। পরে সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে শিশুকে নিয়ে যায়।

ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লেখেন, শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

পোস্টটি বিভিন্ন ব্যক্তি শেয়ার করে শিশুটিকে উদ্ধারের জোর দাবি জানান। অনেকে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।

২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাব শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর