বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আসাদুজ্জামান

রবিউল আলম, ইবি:

প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৬:২৯

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নবনিযুক্ত ডিন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সই করা প্রজ্ঞাপনে আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কর্তৃক তাকে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত গণিত বিভাগের অধ্যাপক জনাব মোছাঃ কামরুন্নাহার-এর মেয়াদ ১৩ নভেম্বর ২০২৪ তারিখে শেষ হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান-কে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এর আগে তিনি বিভাগের সভাপতি হিসেবে এবং সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, আজকে থেকে আমার দায়িত্ব শুরু হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের কার্যদিবস না, শনিবার থেকে কাজ শুরু করে দিব। আমি যেহেতু বিজ্ঞান অনুষদে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যেকার দূরত্ব কমিয়ে রিসার্চ প্লাটফর্ম কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দিব। ভিসি স্যারের সহযোগিতায় রিসার্চের পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর