শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহজাদপুরে কাজীর বিরুদ্ধে বাল্যবিবাহের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪, ১৭:০৯

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী আকবর আলীর বিরুদ্ধে অসংখ্য বাল্য বিবাহ পড়ানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, ৩নং পোতাজিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার হিসেবে মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্ট্রার বিধিমালা আইন লংঘন করে প্রতিনিয়িত বাল্য বিবাহ রেজিষ্ট্রি করে আসছে।

১২ বছর থেকে ১৬ বছরের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের মোটা অংকের টাকার বিনিময়ে বাল্য বিবাহ পড়িয়ে আসছিলো। সে বিগত বছরগুলোতে ওলামা লীগের নেতা হিসেবে ক্ষমতার দাপট দেখিয়ে এসব অন্যায় কর্মকান্ড সম্পন্ন করেছে। কাজী আকববর আলী প্রভাবশালী হওয়ায় বিগত আওয়ামীলীগ শাসনামলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। সম্প্রতি পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের জাহাঙ্গীর আলম এ বিষয়ে নিবন্ধন অধিদপ্তর মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেছে।


এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম জানান, নিকাহ রেজিষ্টার আলী আকবরের বিরুদ্ধে একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত এসেছে, তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর