বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চ্যাম্পিয়ন মেয়েদের কাছে কোটি টাকা পুরস্কারের চেক হস্তান্তর

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪, ১৩:৪৬

টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত ৩১ অক্টোবর ঘোষিত সেই পুরস্কারের টাকা সাবিনা-মারিয়া-তহুরাদের দিতে বেশি দেরি করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ দিনের মাথায় চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যের নামে আলাদা আলাদা (৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা) চেক বাফুফের কাছে হস্তাস্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

১ কোটি টাকার বাইরেও নতুন কমিটির প্রথম সভায় মেয়েদের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। সহসাই সেই টাকাও সাবিনারা হাতে পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছে পুরস্কার ঘোষণা করেছিল বাংলেদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবার নারী ফুটবলারদের ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণ দেয় বিসিবি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবির আর্থিক পুরস্কার ছিল ৫০ লাখ টাকা।

গেল ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর