বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কালিয়াকৈরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

আনিসুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ১৬:৪৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলা বৃষ্টি পেট্রল পাম্পের সামনে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রোববার (১০ নভেম্বর) রাত পৌনে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)। নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছায়। এ সময় গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতি একটি বাস তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নাসির উদ্দিন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করে।

এদিকে আহত জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর