শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জরিফুল ইসলাম

আমরা ত্যাগীদের সাথে আছি

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪, ১৫:৩২

মধ্যবিত্ত পরিবারের সন্তান। সমাজ পরিবর্তনের নেশায় কৈশোরই প্রেমে পড়ে যায় ছাত্র রাজনীতির। হারাতে হয়েছে জীবনের অনেক সোনালী সময়। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে তিনি ছাত্রদলের রাজনীতি শুরু করেন। সবার মন জয় করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্বৈরাচারী সরকারকে পতনে সামনে থেকে নেতৃত্ব দেন। কর্মীবান্ধব হওয়াই সোনাতলা উপজেলা ছাত্রদল সুসংগঠিত করতে রাতভর অক্লান্ত পরিশ্রম করছেন তিনি।  মাদকমুক্ত ছাত্র সমাজ গড়তে এবং ছাত্রদলের রাজনীতিতে একটি পরিচ্ছন্ন নেতা হিসেবে নিজেকে মেলে ধরতে কাজ করে যাচ্ছেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জরিফুল ইসলাম। 

দৈনিক নাগরিক সংবাদের সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন- সোনাতলা ছাত্রদল একটি স্মার্ট ছাত্রদল। আমরা চাই সোনাতলা ছাত্রদল যেন বাংলাদেশ ছাত্রদলের একটি মডেল হিসেবে কাজ করতে পারে। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে যে নেতা আমাদের পাশে ছিলেন,মামলা হামলার শিকার হয়েছেন কারা বরণ করেছেন এবং সোনাতলা সারিয়াকান্দির বিএনপি নেতা কর্মীদের প্রায় দুই শতাধিক মামলার তদবির করেছেন তেমন একটি নেতাকে সোনাতলা সারিয়াকান্দির সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ত্যাগীদের মূল্যায়ন করা উচিত। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন সোনাতলা উপজেলা ছাত্রদল তাদের পাশে থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর