বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

হেমন্তের আগমনে

আবদুল মোমেন

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৪, ১৬:২৫

হেমন্ত আশে শীতল আবহে

কুয়াশায় ভেজা ভোর

প্রভাতের রবি স্বাগত জানায়

খুললে ঘরের দোর।

 

সরা মাঠ জুড়ে পাকা ধান ঢুলে

সোনালী লহরি তোলে।

কৃষাণ কৃষাণী হাসি মাখা মুখে

ধান কেটে ঘরে তোলে।

 

গ্রামীণ মেলায় নাগরদোলায়

নবীন প্রবীণ দোলে

জোছনার রাতে কবিগান বসে

কবিয়াল সুর তোলে।

 

নানান স্বাদের মজাদার পিঠা

বানায় সবার ঘরে

নতুন গাছের খেজুরের রস

জমায় সবার  ঘরে।

 

শিউলি কামিনী বকফুল জুই

ছড়ায় মিষ্টি ঘ্রাণ

গাছের ডগায় পাকির কূজন

 

জুড়ায় সবার প্রাণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর