বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কিশোরগঞ্জ কৃষকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন (৪৮) গ্রেফতার 

আবুল কাশেম, কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৫:২২

গত ০৪ আগস্ট ২০২৪ তারিখ  কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন খরমপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এতে অনেক ছাত্র-জনতা গুরুত্বর আহত হয়।
 
উক্ত হামলার ঘটনায় মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯/৩৭৮, তারিখ-০৭/০৯/২০২৪ খ্রি. ধারা- ধারাঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪৩৬/১১৪/৩৪ দঃবিঃ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪। মামলা রুজুর পর র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে  তদন্ত শুরু করে  জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। 
 
র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের  অভিযানে গত কাল মঙ্গলবার   ০৫/১১/২০২৪ তারিখ রাতে  জেলা সদর থানাধীন লঘুনন্দনপুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় আসামী কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বৌলাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন (৪৮), পিতা-মোঃ সাইদুর রহমান, সাং- রঘুনন্দনপুর, (বটতলা), থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।
 
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 
 
 
    

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর