বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রিজওয়ানা হাসান

নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪, ১৪:৪২

বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, বায়ুদূষণ রোধে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার বলেন, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণ রোধের টার্গেট পূরণ করতে হলে এখন থেকে কাজ করতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর