বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজন মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৫) ও তার কর্মচারী একই এলাকার ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তির নাম জায়েদুল (৪০)। তিনি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, বেকরিকান্দা এলাকায় সকাল ৮টার দিকে রফিকুল ইসলাম তার বাড়ির পেছনের জমিতে সেচ দেওয়ার বৈদুতিক মোটর মেরামত করছিলেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল ইসলাম। টের পেয়ে তার দুই কর্মচারী তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর