শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৩, ১৬:৫৭

কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (০৫ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসন খান স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় যেকোনো ধরনের প্রাণহানি রোধে জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের জানমালের নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে সরে যেতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হুমায়ুন রশীদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৬৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর