বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১১:১৫

আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে মোট ২০০ জনকে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। তবে বাকি বিভাগগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ করে টাকা দেওয়া হবে।

এ সময় সবাইকে সতর্ক করে সারজিস বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬শ’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর