বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কসবায় পৌনে ২ কোটি টাকার শাড়ি-থ্রিপিস জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে এক কোটি ৮৫ লাখ টাকার শাড়ি, থ্রিপিস ও চাদর জব্দ করেছে বিজিবি। পোশাকের বড় এ চালানটি ভারত থেকে পাচার করে আনা হয়েছিল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে কসবা উপজেলার খিরনাল সীমান্ত এলাকা থেকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি), চন্ডিদার বিওপি, কুমিল্লা সেক্টর এসব ভারতীয় পণ্য জব্দ করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ২০৩৭/৩ এস পিলারের কাছে অভিযান চালানো হয়। এসময় ১১৩৪টি ভারতীয় শাড়ি, ৪৭০টি থ্রিপিস ও ৩৮১টি চাদর জব্দ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর