বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ১৬:২৫

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেছেন, গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান তিনি। বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দিনের সফরকালে বাংলাদেশের অধিকারে থাকা সমুদ্র অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকসহ একাধিক ডকুমেন্ট সই হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করার কথা র‌য়ে‌ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর