বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আসিফ মাহমুদ

পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পার্ট টাইম হিসেবে দিনে চার ঘণ্টা করে দায়িত্ব পালনের জন্য ৭০০ জন শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ছাত্রদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে এক হাজার যুবককে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কোর্স করানো হয়েছে। তাদের মধ্যে ৭০০ জন ট্রাফিক ব্যবস্থাপনার কাজে যোগ দিচ্ছেন।

উপদেষ্টা আসিফ জানান, প্রাথমিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে ৩ থেকে ৪শ জনকে নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনকে নিয়োগ দেওয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই এই সময়ে ৪ ঘণ্টা করে এসব শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন। এ সময় পড়াশোনা শেষে তাদের আগ্রহ থাকলে চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। সবমিলিয়ে দেশে বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার। সেই সঙ্গে ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর