বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

আনন্দের বধ্যভূমি

খোদেজা মাহবুব আরা

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৮:১৩

আনন্দ উৎসবের বধ্যভূমিতে
দিনরাত প্রকৃতি শুনিয়ে যায়
যন্ত্রণার বাঁশীর সুর
পথে প্রান্তরে
বাতাসে জমে থাকে আর্তনাদ,
উৎসব মুখরতা নেই,
নির্যাতিত প্রহরের সংগীত শুধু
কষ্টের অবিরাম সাতকাহন প্রতিদিন,
আনন্দের সবুজ মাঠে পড়ে থাকে
পোড়া ঘাসের ছাই,
ঝরা পাতার বৃক্ষ
ক্লান্ত অবসন্ন নিরানন্দ,
পথিকের পায়ের ছাপ
মরা নদী ভরা তিথিতে
ঘরেই থেকে যায়,
জড় বৃদ্ধের পান্থ নিবাসে
চাঁদের নিরর্থক আলো
ছুঁয়ে থাকে নদীর শরীর,
কষ্টের বাঁকানো রূপালী হাতে
অদৃশ্য জালে বন্দী আনন্দ,
নিঃশব্দে নিয়ে গেছে
স্বপ্নীল উৎসব মুখরতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর