বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

প্রতীক্ষার প্রহর

আবদুল মোমেন

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৮:০৯

প্রতীক্ষার প্রহর গুনছি বসে
দুর্নীতি দূরে যাবে ভেসে
খড়কুটোর মতো উপড়ে ফেলো
সমাজে আছে দুরাচারী যত।


অপেক্ষায় আছি বহুকাল ধরে
বৈষম্য যাবে সমাজ ছেড়ে
ধীরে ধীরে সবাই মিলে
অসমতা সব দাও মুছে।

আশা নিয়ে আছি বেছে
সন্ত্রাস নৈরাজ্য দমবে দেশে
দুর্গ গড়ো সব মহলে
ত্রাসের রাজত্ব রুখতে হবে।

প্রত্যাশা রাখি মনের কোনে
সমান বিচার সবাই পাবে
আইন আদালত সাজাও ঢেলে
ন্যায় বিচার কায়েম হবে।


স্বপ্ন দেখি দুই নয়নে
ক্ষুধার জ্বালা মিটবে ভবে
ধনের বন্টন সম করো
অভাব যতো গুছবে দেখো!

দেখার ইচ্ছে প্রশান্ত মনে
শ্রদ্ধা পাবে বড় সবে
বুঝাও তাদের কাঁচা যারা
সম্মান দিতে নয়রে দ্বিধা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর