বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গুরুদাসপুরে ১৫ লাখ টাকার অবৈধ সোঁতিজাল উচ্ছেদ

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর)

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৮:০৫

নাটোরের গুরুদাসপুরে ভ্রম্যমান আদালতের অভিযানে ১৫ লাখ টাকার ৫টি সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী সাবগাড়ী, রাবারড্যাম, দুর্গাপুর এলাকায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।

সরেজমিনে জানা যায়, উপজেলার আত্রাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে সোঁতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল কিছু প্রভাবশালী ব্যাক্তি। প্রশাসনের উপস্থিতি টের পেলেই পালিয়ে যান তারা। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ অভিযান বাস্তবায়নে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা বলেন, উপজেলার চাঁচকৈড় বাজারে বিক্রির সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে আত্রাই নদীতে অভিযান চালিয়ে ৫টি সোঁতিজাল, ২টি চায়না দুয়ারী জাল, বিভিন্ন অবকাঠামো, অবৈধ স্থাপনা, বাঁধ অপসারণ করা হয়েছে। চাঁচকৈড় বাঁসহাটায় এনে ওই সোঁতিজাল ও অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও সালমা আক্তার বলেন, মৎস্য আইনসমূহ বাস্তবায়নে সোঁতিজালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীকে জেল-জরিমানাও করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর