বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৭

লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র-জনতা। সোমবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিক্সাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়।

এসময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে। এ সময় তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রধারী যুবক ও অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

সদর থানার এস আই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কিভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর